জাতীয় সংবাদ

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

প্রবাহ ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, নিহত দীপালী চর ভদ্রাসনের চর শালেপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শেখ মোফাজ্জল এবং রোজিনা খাতুনের মেয়ে। শুক্রবার (১০ এপ্রিল) এক শোকবার্তায় এ তথ্য জানায় লেবাননে বাংলাদেশ দূতাবাস।
শোকবার্তায় বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লেবানন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মিজ দিপালী বুধবার বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন।”
দূতাবাসের বার্তায় বলা হয়, “প্রাথমিক তথ্য অনুসারে একই আক্রমণে দিপালীর কফিল (চাকরিদাতা) এবং তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এসব তথ্য পাওয়া গেছে।” বর্তমানে তার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে।
দিপালীর মৃত্যতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে লেবাননে বাংলাদেশ দূতাবাস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button