জাতীয় সংবাদ

হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : কমেছে টিকেট খরচ

প্রবাহ রিপোর্ট ঃ সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশে আগামী ১৮ এপ্রিল থেকে যাত্রা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। সেদিন রাত ২টায় এবারের হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বিগত আমলের তুলনায় এবার হজযাত্রায় খরচ টিকেট প্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে। এছাড়া, কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই এবার সাড়ে ৭৮ হাজার জন হজযাত্রী পরিবহন করা হচ্ছে। এদিন, সচিবালয়ে প্রধামন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button