ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আনার পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। এনিয়ে চলতি বছরে ষষ্ঠ বারের মতো ডিজেল তেল আসছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা থেকে এই ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে যা শনিবার সন্ধ্যা নগর পার্বতীপুর ডিপোতে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম। তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে মোট প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। কে নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারত থেকে ডিজেল তেল আসছে। চলতি মাসে ১১ এপ্রিল আট হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছেছিল। এর আগে এই পাইপলাইনের মাধ্যমে ২৮ মার্চ ৫ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ ৭ হাজার মেট্রিক টন ডিজেল তেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছায়। এই ডিজেল পার্বতীপুর ডিপোতে সংরক্ষণ করা হয়। পরে সেখান থেকে রংপুর বিভাগের আটটি জেলা ছাড়াও উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই পাইপলাইন চালু থাকায় জ্বালানি পরিবহনে সময় ও খরচ কমছে, পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও আরও সহজ ও নিরাপদ হচ্ছে। এদিকে ডিজেল তেলের মতো পেট্রল ও অকটেন তেল সরবরাহ কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছে গ্রাহকরা।



