জাতীয় সংবাদ

শাহজাদপুরে ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ : সেই যুবক গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে দুজন সহপাঠীর সামনে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক সজীবকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১২ সদস্যরা। বুধবার (৬ মে) গ্রেপ্তার সজীবকে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। সজীব পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া গ্রামের মসজিদের ইমাম হাফেজ আব্দুল হাইয়ের ছেলে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল মহল্লার চতুর্থ শ্রেণির এক শিক্ষর্থী ধর্ষণ ও দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়ন মামলার আসামি সজীবকে কুষ্টিয়া গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে থানায় হস্তান্তর করে। বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ২১ এপ্রিল দুপুরে আম দেওয়ার কথা বলে সজীব তিন স্কুলছাত্রীকে ডেকে নিয়ে যান। এ সময় বাড়িতে তার স্ত্রী ও পরিবারের কেউ ছিলেন না। এ অবস্থায় তিন শিশুকে ডেকে নিজ ঘরে নিয়ে হাত-পা বেঁধে যৌন নিপীড়ন চালান। পরে দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর ওই তিন শিশুকে ৩০০ টাকা দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। তবে তিন শিশু টাকা না নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসে স্বজনদের জানায়। নির্যাতিত শিশুদের অভিভাবক বিষয়টি এলাকার প্রধানদের বিষয়টি অবগত করলে রোববার (২৬ এপ্রিল) সালিশের আয়োজন করা হয়। তবে সালিশে অভিযুক্ত সজীব ও তার বাবা আসেননি। বিষয়টি জানতে পেরে ২৬ এপ্রিল বিকেলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সালিশ প- করে দেয়। ওদিন রাতেই নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button