জাতীয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

প্রবাহ রিপোর্ট ঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) নামে এক মোটরসাইকেল নিহত হয়েছেন। বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কাশিয়ানী উপজেলার পারকরফা জালালিয়া মাদরাসার অফিস সহকারী ও ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফ্ফার স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, সকাল ৯টার দিকে বিনয় কৃষ্ণ বিশ্বাস বাড়ি থেকে মোটরসাইকেলে করে তার কর্মস্থল কাশিয়ানীর পারকরফা জালালিয়া মাদরাসায় যাচ্ছিলেন। ঘটনাস্থল তিলছড়া বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটা বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button