জাতীয় সংবাদ

ঝালকাঠিতে আমুর বাসভবনে আবারও হামলা-ভাঙচুর

প্রবাহ রিপোর্ট : ঝালকাঠি শহরের রোনালসে সড়কে অবস্থিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কারাবন্দি নেতা আমির হোসেন আমুর বাসভবনে পুনরায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ মে) দুপুরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল নেতাকর্মী বাসভবনের প্রধান ফটকে স্থাপিত টিনের বেড়া অপসারণ করে ভেতরে প্রবেশ করে এবং সেখানে ভাঙচুর চালায়।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলেই প্রথম দফায় ওই বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ভবনের ভেতর থেকে নগদ অর্থ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং স্থানীয়রা সেখানে ময়লা-আবর্জনা ফেলতেন।
সম্প্রতি অজ্ঞাত ব্যক্তিরা ভবনটির প্রধান ফটক টিনের বেড়া দিয়ে ঘিরে দিলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। এরই প্রেক্ষিতে তারা বুধবার সেখানে গিয়ে পুনরায় ভাঙচুর চালায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার আহ্বায়ক আল তৌফিক লিখন বলেন, ভবনটি অতীতের একটি প্রতীক হিসেবে রাখা হবে এবং এটি সংরক্ষণের কোনো উদ্যোগ প্রতিহত করা হবে।
একই বিষয়ে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন ফৈরদৌস ইফতি জানান, ভবনটি একটি স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে এবং এখানে কোনো ধরনের সংস্কার কার্যক্রম করতে দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button