নাটকীয়তার অবসান, অবশেষে তামিলনাড়–র মসনদে বসছেন থালাপতি

# শপথ আজ #
প্রবাহ রিপোর্ট ঃ নির্বাচনী ফল প্রকাশের পর চার দিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়–র মসনদে বসছেন সুপারস্টার থালাপতি বিজয়। শনিবার রাজ্যের গভর্নর আরভি আরলেকার সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) পার্টির প্রধান থালাপতি বিজয়। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়–র গভর্নর আরভি আরলেকারের সক্ষে সাক্ষাৎ করে ১২০ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়েছে থালাপতি। এ সময় তিনি রাজ্যের গভর্নরকে সরকার গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। টিভিকের অভ্যন্তরীণ একাধিক সূত্র এনডিটিভিকে বলেছে, দলটি রোববারের (১০ মে) মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য জোর তৎপরতা শুরু করেছে। রোববার বিকেল ৩টা ১৫ মিনিটে মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয় শপথ নিতে পারেন বলে জানিয়েছে ওই সূত্র।



