জাতীয় সংবাদ

এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং : এক সপ্তাহে ৩ শতাধিক মামলা

প্রবাহ রিপোর্ট ঃ ট্রাফিক আইন অমান্য করায় এআইচালিত ক্যামেরায় মনিটরিংয়ের মাধ্যমে গত এক সপ্তাহে তিন শতাধিক মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হবে। সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর উত্তরায় এয়ারপোর্ট সড়কে সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক লাইট উদ্বোধন শেষে কমিশনার এ তথ্য জানান। মো. সরওয়ার বলেন, ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। যার বিরুদ্ধে মামলা হবে, তিনি নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন। তিনি বলেন, আপাতত রাজধানীর আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে। প্রায় ৩০টি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button