জাতীয় সংবাদ

আজ থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট-বিপণি-বিতান খোলা

প্রবাহ রিপোর্ট ঃ ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত সারাদেশের মার্কেট, বিপণি-বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। সম্প্রতি বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার দোকানপাট খোলার সময় বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, বিদ্যুৎ সংকট মোকাবিলায় মার্কেট, বিপণি-বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণি-বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে। কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button