জাতীয় সংবাদ

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

জুলাই মানবতাবিরোধী অপরাধ

প্রবাহ রিপোর্ট : জুলাই অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা এলাকায় শিশু গোপসহ ১০ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম শুরু হলো। একই সঙ্গে ওই মামলায় ওপেনিং স্টেটমেন্ট সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১০ জুন ঠিক করেছেন আদালত।
এ সংক্রান্ত বিষয়ে আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি নিয়ে বুধবার (১৩ মে) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল অভিযোগ গঠনের এই আদেশ দেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট-এই তিন দিনে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় পৃথক ঘটনায় ১০ জন নিহত হন। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশন আরও জানায়, নারায়ণগঞ্জে সংঘটিত এসব হত্যাকা-ে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ওই সময় ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামিরা অস্ত্রধারী ছিল এবং গুলি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়, যাতে বহু মানুষ আহত হন।
প্রসিকিউশনের দাবি, এ ঘটনার অন্যতম প্রধান আসামি শামীম ওসমান। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন। ওই কল রেকর্ড ও সিডিআর ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
প্রসিকিউশন আরও জানায়, অভিযুক্তরা নারায়ণগঞ্জে একাধিক স্থানে হামলা ও হত্যাকা- চালায়। শুরুতে ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহর এলাকায়, পরে সিদ্ধিরগঞ্জ ও চিটাগং রোড পর্যন্ত সহিংসতা বিস্তৃত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button