স্থানীয় সংবাদ

খুলনায় অনৈতিক কর্মকা-ের অভিযোগে তরুণ-তরুণী আটক : অতপর ৭ দিনের জেল

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর প্রেস ক্লাব সংলগ্ন স্যার ইকবাল রোড এলাকার একটি আবাসিক ভবনে অনৈতিক কর্মকা-ের অভিযোগে এক তরুণ ও তরুণীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আটককৃতদের আদালত কারাগারে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি ভবনে বহিরাগতদের যাতায়াত এবং অনৈতিক কর্মকা-ের গুঞ্জন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা প্রেস ক্লাবের সামনের ওই ভবন থেকে যশোর জেলার নওয়াপাড়ার বাসিন্দা রিমা নামের এক তরুণী এবং নগরীর বানিয়াখামার এলাকার বাসিন্দা জান্নাতুন নূর (পিতা: মো. আনিসুর রহমান) নামের এক তরুণকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, জনবহুল ও গুরুত্বপূর্ণ একটি এলাকায় এমন কর্মকা-ে সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছিল। এ ধরনের অনৈতিক কাজের কারণে আশপাশের বাসিন্দা ও পথচারীদের যাতায়াতে চরম অস্বস্তিকর ও বাজে পরিস্থিতি তৈরি হয়। এলাকার সুষ্ঠু সামাজিক পরিবেশ বজায় রাখতে পুলিশি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি সত্যতা প্রকাশ করে অভিযান পরিচালনাকারী খুলনা সদর থানার এসআই মোঃ আশরাফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেট্রোপলিটন অর্ডিন্যান্সে প্রসিকিউশন করা হয়েছে। আদালত তাদেরকে ৭দিনের জেল প্রদান করে কারাগারে প্রেরণ করেছে বলে জানা যায় ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button