গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেপ্তার ৩

প্রবাহ রিপোর্ট ঃ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। এর আগে শুক্রবার (৫ জুন) রাত ১টার দিকে গাছাবাড়ী গ্রামে এই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন- লাবু মিয়া, নিরব মিয়া ও স্বধীন। তাদের তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ জুন রাত ১২টার দিকে উপজেলার গাছাবাড়ী গ্রামের ভুক্তভোগী কিশোরী মোবাইলফোনে কথা বলার জন্য বাড়ির বাইরে আসেন। এসময় স্থানীয় চার যুবক তাকে জোর করে তুলে নিয়ে যান এবং ওই এলাকার বিলের পাশে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে স্থানীয়রা টের পেলে তিনজনকে গ্রেপ্তার করলেও একজন পালিয়ে যান। শনিবার সকালে অভিযুক্তদের পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর চাচা বাদী হয়ে তিনজন নামীয় ও একজন অজ্ঞাতনাম আসামি করে সাঘাটা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ভুক্তভোগী কিশোরী ঢাকায় থাকেন, ঈদে বাড়িতে এসেছিলেন। ৫ জুন রাতের ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে গ্রেপ্তার তিন যুবককে আদালতে পাঠানো হয়েছে।


