জাতীয় সংবাদ

প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: মার্কিন রাষ্ট্রদূত

প্রবাহ রিপোর্ট ঃ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধের আভাস মিলেছে। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা ইঙ্গিত দিয়েছেন যে, লেবানন পরিস্থিতি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একপর্যায়ে প্রায় ‘হাতাহাতি বা মারামারি’ হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত এই চাঞ্চল্যকর তথ্য জানান। মিশেল ইসা বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন অত্যন্ত নিবিড়ভাবে লেবাননের খবরাখবর রাখেন। বৈরুতের শহরতলীতে ইসরায়েলি বিমান হামলা এবং ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে একটি “রাজনৈতিক বার্তা” হিসেবে অভিহিত করে তিনি বলেন, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছি যে এই সংঘাত আর বাড়তে দেওয়া হবে না।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরবি ভাষায় রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেন, লেবানন ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে তুমুল বাগবিত-া হয় এবং তারা “প্রায় মারামারিতে জড়িয়ে পড়ছিলেন।” বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একতরফা সামরিক আগ্রাসন নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার অভ্যন্তরীণ উত্তেজনা কতটা চরমে পৌঁছেছে, মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্য তারই বহিঃপ্রকাশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button