জাতীয় সংবাদ
রামিসার মতো নারী ও শিশু বিষয়ক মামলার শুনানিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ

প্রবাহ রিপোর্ট ঃ শিশু রামিসার মতো নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চ রাখা হচ্ছে। বুধবার (১০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ বিশেষ বেঞ্চ গঠন করেন। ১৪ জুন থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজাকে নিয়ে গঠিত এ হাইকোর্ট বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন। এর আগে গত রোববার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, এ বিষয়ে আজ (রোববার) প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছিলাম। এ সময় সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগ ও সালাহ উদ্দিন দোলন আমার বক্তব্য সমর্থন করেন। তখন প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠনের কথা বলেছেন।



