জাতীয় সংবাদ

জামায়াতের আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া আজ

প্রবাহ রিপোর্ট : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতিক্রিয়া আজ শুক্রবার (১২ জুন) জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে দলটির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে দলের বিস্তারিত প্রতিক্রিয়া তুলে ধরতে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত।

মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রস্তাবিত বাজেট বিষয়ে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button