জাতীয় সংবাদ

সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ : কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। এই ঘটনায় দলটির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের দেওয়া এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করা হয়। বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, ধানমন্ডি জোনের বিক্ষোভ কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর সেখানে উপস্থিত কিছু অতি-উৎসাহী ব্যক্তি বা অনাকাক্সিক্ষত বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা কোনো উগ্র আচরণকে জামায়াতে ইসলামী কখনোই প্রশ্রয় দেয় না। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেন, এই ঘটনার পেছনে প্রকৃতপক্ষে কারা জড়িত এবং কীভাবে এই ভুল বোঝাবুঝির সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে দলের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে। যদি আমাদের কোনো স্তরের কর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। গণমাধ্যমের স্বাধীনতার প্রতি জামায়াতের শ্রদ্ধাশীল থাকার বিষয়টি উল্লেখ করে জুবায়ের বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের চড়াও হওয়া বা সহিংসতা সৃষ্টি করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলায় আহত ‘দৈনিক সকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার প্রতি গভীর সহমর্মিতা জানান। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার ক্রান্তিলগ্নে গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য বজায় থাকা অত্যন্ত জরুরি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কোনো স্বার্থান্বেষী মহল যেন এই ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি বা ফাটল সৃষ্টি করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার পুনরাবৃত্তি রোধে জামায়াতে ইসলামী আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button