জাতীয় সংবাদ

ইসির অফিস সহায়কের ঢাকায় ফ্ল্যাট : ব্যাংকে ৬০ লাখ টাকার এফডিআর!

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস সহায়ক মো. মনছুর রহমানের রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় একটি ফ্ল্যাট আছে। ব্যাংকে রেখেছেন ৬০ লাখ টাকা এফডিআর। বিষয়টি তার আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে খোদ নির্বাচন কমিশনের (ইসি) তদন্তেই বেরিয়ে এসেছে। বুধবার (২৪ জুন) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছে। জানা গেছে, মনছুর রহমানের নামটি সামনে আসে সম্প্রতি নির্বাচন কমিশনের স্মার্টকার্ড এনআইডি বা আইডিইএ দ্বিতীয় প্রকল্পের এক তদন্তে। অনৈতিক সহায়তার কারণে এরপরই তার নামে বিভাগীয় মামলা দায়ের করে ইসি। এতে জানা যায়, এসবিএসি ব্যাংক পিএলসি-তে ২০২৫ সালের ২৫ মার্চ তিনি ৬০ লাখ টাকার এফডিআর করেন। আর এই তথ্য আয়কর রিটার্নেও গোপন করেন। অন্যদিকে পাইকপাড়ার ফ্ল্যাট থাকার বিষয়টিও তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে প্রতীয়মান হয়। এরপর মনছুর রহমানকে কারণ দর্শানো হলে তিনি শুনানিতে আত্মপক্ষ সমর্থন করেন। পরবর্তীতে বিষয়টি ইসি তদন্ত করার সিদ্ধান্ত নিলে গত ১৮ মার্চ মৃত্যুবরণ করেন মনছুর। এই অবস্থায় ২১ জুন মামলায় দায় থেকে অব্যাহতি দিয়ে মামলাটি নিষ্পত্তি করেন ইসির যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button