রেস্টুরেন্টে শিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগ : জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা

প্রবাহ রিপোর্ট ঃ গাইবান্ধা একটি রেস্টুরেন্টে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় আমির উদ্দিন (৪০) নামে রেস্টুরেন্টের অভিযুক্ত এক কর্মচারীকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে জেলা সদর উপজেলর খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজসংলগ্ন (বাঁধসংলগ্ন নদীর তীর) এলাকার ‘জাফলং রেস্টুরেন্ট’ এ ঘটনা ঘটে। হেফাজতে থাকা অভিযুক্ত আমির একই উপজেলার দাড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি জাফলং রেস্টুরেন্টের কর্মচারী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ওই রেস্টুরেন্টে বিরুদ্ধে অনৈতিক কর্মকা-ে অভিযোগ ছিল। বুধবার দুপুরে স্থানীয় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা করে ওই রেস্টুরেন্টের এক কর্মচারী। বিষয়টি জানতে পেরে স্থানীয় শত শত বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টিতে ভাঙচুরসহ আগুন জ্বালিয়ে দেয়। এ ব্যাপারে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। অভিযোগ পেলে অভিযুক্ত আমিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয়দের অন্যান্য অভিযোগের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে রওনা দেই। কিন্তু ঘটনাস্থলের কিছুটা আগেই স্থানীয় উত্তেজিত জনতার বাধার মুখে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।



