জাতীয় সংবাদ

কুমিল্লায় এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটি লাইনচ্যুত

প্রবাহ রিপোর্ট : কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল ও একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২৪ জুন) এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক।
তিনি বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানপুর স্টেশনের আউটারে ইঞ্জিন বিকল হয় চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের। রাত ৮টার দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস অন্য লাইন দিয়ে যাওয়ার সময় হাসানপুর ও গুণবতী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এসে লাইনচ্যুত হয়। এতে দুটি লাইনেই বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ।”
তিনি বলেন, “বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। সেটি আসলেই আবার চালু হবে রেল যোগাযোগ।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button