জাতীয় সংবাদ

তুরাগে ৭ লাশের খবর ভিত্তিহীন, অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: পুলিশ সদর

প্রবাহ রিপোর্ট ঃ তুরাগ নদীতে ‘সাত জনের লাশ’ ভাসছে বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় যে প্রচারণা চালাচ্ছেন, সেটিকে ভিত্তিহীন বলেছে পুলিশ সদর দপ্তর। শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রচারণাকে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানাচ্ছে।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button