জাতীয় সংবাদ

২০ টাকার দ্বন্দ্বে খুন: ২৫ বছর পর রায়ে আসামির যাবজ্জীবন

প্রবাহ রিপোর্টঃ ২৫ বছর আগে রাজধানীর গোপীবাগে (বর্তমানে ওয়ারী থানা) ২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে খুনের দায়ে মনির হোসেন (১৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। রবিবার (৩০ আগস্ট) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম এ রায় দেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া বলেন, ‘‘দ-ের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।’’
আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সোহেল মিয়া।মামলার বিবরণ থেকে, ২০০১ সালের ৪ ডিসেম্বর বিকাল ৪টার দিকে গোপীবাগ এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বের হন নজির আহম্মদ। মনির নজির আহম্মদের পাশ দিয়ে দ্রুতগতিতে সামনে গিয়ে বিপ্লব ওরফে বশিরকে (১৮) শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। বিপ্লব চিৎকার করলে নজির আহম্মদসহ কয়েকজন মনিরকে জাপটে ধরেন। বিপ্লবকে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসপাতালে, পরে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ওইদিনই নজির আহম্মদ ডেমরা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মনিরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।মামলাটি তদন্ত করে পরের বছরের ৩১ মার্চ মনিরকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন ডেমরা থানার এসআই আ. জব্বার। তদন্তে উঠে আসে— মনিরের কাছ থেকে বিপ্লব ২০ টাকা ধার নেয়। টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে মনির বিপ্লবকে খুন করে।২০০২ সালের ৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করে। ২০০৯ সালে জামিন পান মনির। গরহাজির থাকায় ২০১৩ সালের ৩১ অক্টোবর তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পলাতক থাকায় মনির আত্মপক্ষ শুনানি করতে পারেননি। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত থেকে রবিবার (৩০ আগস্ট) আসামির সাজার রায় এলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button