জাতীয় সংবাদ

শ্যামনগরে হাঁস-মুরগীর ঘর থেকে ১৮ ফুট অজগর সাপ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর হাঁস-মুরগীর ঘর থেকে ১৮ ফুট অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সাপটি উদ্ধার করা হয়। মুক্তার গাজী জানান, সকালে হাঁস-মুরগীর ঘর খুলে দিলে ২ টা হাঁস এবং ১ টা মুরগী বাহিরে বের হয়। অন্য হাঁস মুরগী ঘর থেকে বের না হওয়ায় মুক্তার গাজীর স্ত্রী উঁকি দিয়ে দেখতে যান। পরে বিশাল আকারের অজগর সাপ দেখে জ্ঞান হারান। সিপিজির সদস্য আবুল হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেই এরপর বন বিভাগের লোকজন এসে সাপটি উদ্ধার করে। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, অজগর সাপটি সুন্দরবন থেকে খাবারের খোঁজে লোকালয়ে এসে থাকতে পারে। সুন্দরবনের গভীরে অজগর সাপটিকে অবমুক্ত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button