জাতীয় সংবাদ

ভারতে ৩৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

প্রবাহ রিপোর্ট ঃ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়ার পর দীর্ঘ ৩৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা তিনজন হলেন- কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং ঢাকার শারমিন আক্তার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে। পরে সোনাহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের ভূরুঙ্গামারী থানায় নিয়ে যান। পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন ওই তিনজন। এরপর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘ ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর নিয়মিত প্রক্রিয়ায় বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরত আসা তিনজনের পরিবারের সদস্যদের ডেকে তাদের সব প্রক্রিয়া মেনে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button