এসআই আকবরের ফাঁসি, দুই কনস্টেবলের যাবজ্জীবন

রায়হান হত্যা মামলা
প্রবাহ রিপোর্ট : সিলেটের আলোচিত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই মামলায় পুলিশের কনস্টেবল মো. হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। পুলিশের আরও দুই সদস্য ও এক সাংবাদিককে সাত বছর করে কারাদ- দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।
মামলার ছয় আসামির মধ্যে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশেক এলাহী। বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুদ-প্রাপ্ত আকবর হোসেন ভূঁইয়া ছাড়া অন্য পাঁচ আসামির মধ্যে কনস্টেবল মো. হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদ-ের পাশাপাশি ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সাত বছর করে কারাদ- পাওয়া অন্য তিন আসামি হলেন— পুলিশের এসআই মো. হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী ও সাংবাদিক আব্দুল আল মামুন।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষের কথা জানিয়ে পিপি মুমিনুল ইসলাম মোমিন বলেছেন, “রাষ্ট্রপক্ষ প্রাথমিকভাবে এ রায়ে সন্তুষ্ট। তবে, রায় আরও পর্যালোচনা করে প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়া হবে।”
