জাতীয় সংবাদ

জামিনে মুক্ত জামায়েত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

প্রবাহ রিপোর্ট ঃ জামিনে কারামুক্ত হয়েছেন জামায়েত নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কারাফটকে তাকে অভ্যর্থনা জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, জয়নাল আবেদীন এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। এ সময় আইনজীবী শেখ মো. রোকন রেজাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কারামুক্তির পর সমবেত নেতাকর্মী ও জনতার উদ্দেশে বক্তব্য দেন মেজর (অব.) আখতারুজ্জামান, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসাইন ও ড. শফিকুল ইসলাম মাসুদ। উল্লেখ্য, গত ২ অক্টোবর রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। এর আগে ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট বিরোধের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় সরকারি কাজে বাধা দেওয়া, বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়। এ মামলায় আদালত তাকে এক দিনের রিমান্ডে পাঠানোর পর কারাগারে পাঠান। পরে নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়। গত ১ নভেম্বর হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button