জাতীয় সংবাদ

সাগরে লঘুচাপ : রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

প্রবাহ রিপোর্ট : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। এই অবস্থায় শুক্রবার থেকে আগামী বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে এই ৫ দিনে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। এটি নি¤œচাপে রূপ নিলে তখন বোঝা যাবে এটি কোন দিকে যাবে।
উল্লেখ্য, চলচি মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বঙ্গোপসাগরে ২-৩ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button