জাতীয় সংবাদ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ : প্রধান অতিথি প্রধানমন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ ডিসেম্বর মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী মহাসমাবেশের স্থান ও সময়ের বিষয়টি জানান। এর আগে কর্মসূচির তারিখ ঘোষণা করা হলেও তখন স্থান জানানো হয়নি। রিজভী বলেন, বিএনপির মাসব্যাপী বিজয়ের মাস উদযাপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে এ মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। তিনি জানান, মহাসমাবেশে জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। আয়োজনের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button