জাতীয় সংবাদ

চীনে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রবাহ রিপোর্ট : চীনের গ্যানসু প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ১১১ জন মারা গেছেন এবং আরও ২০০ জনের বেশি আহত হয়েছেন। গত সোমবার স্থানীয় সময় মধ্যরাতে গ্যানসু প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button