খালিশপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু : ঘর থেকে টাকা-গহনা উধাও

স্টাফ রিপোর্টার ঃ নগরীর উত্তর কাশিপুর কবরস্থান রোডে মমতাজ পারভীন নামে এক মহিলার রহস্য জনক মৃত্যু হয়েছে। তার ঘর থেকে গহনা টাকাসহ চেকবই উধাও হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, নগরীর খালিশপুর ৭নং ওয়ার্ডের কবস্থান রোডে ডাক্তার বাড়ী এ ঘটনা ঘটেছে। ষাটোর্ধ মহিলাকে তার শোয়ার ঘরে মৃত অবস্থায় পায় তার পরিবারের সদস্যরা। তাকে অর্ধ নগ্ন অবস্থায়, মুখথেকে চোখ থেকে রক্তের ধারা প্রবাহিত হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে কামড়ের দাগসহ ক্ষত পেয়েছে। তড়িঘড়ি করে তাকে কাফন-দাফন করার প্রস্তুতি নেয় ছেলেরা। বড় ছেলে মাসুম ও ছোট ছেলে হোমিও চিকিৎসক মেহেদী হাসান সোহাগ। এলাকার মনুষের সন্দেহ হলে, তারা পুলিশে খবর দেয়। দুপুরে খালিশপুর থানা পুলিশ ঘটনা স্থলে যায়। পরে তারা ঘটনা জটিল মনে হওয়ায় সিআইডি পুলিশকে খবর দিলে তারাও সরেজমিন তদন্ত করে। ক্রাইমসিন সংগ্রহের পর মহিলার মরদেহ ময়নাতদন্তের জন্য মার্গে পাঠানো হয়। এদিকে এই মমতাজ পারভীনের মৃত্যুর ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে। ওসি জানান, মহিলার শরীরে কামড়ের দাগ রয়েছে। তকে কেন মারা গেল তার রহস্য এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।



