আন্তর্জাতিক

ইসরায়েলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি

প্রবাহ ডেস্ক : ইসরায়েলের কাছে জরুরী পরিস্থিতিতে ১৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কংগ্রেসের পর্যালোচনা ছাড়া শুক্রবার এ অনুমোদন দেয়া হয়। ইসরায়েলের অনুরোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। এর আগে চলতি মাসের শুরুতেও জরুরি ভিত্তিতে বিশেষ অধিকার প্রয়োগ করে ইসরায়েলের কাছে ১৪ হাজার ট্যাংকের গোলা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জরুরি পরিস্থিতির কারণে ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রির প্রয়োজনীয়তার বিষয় নিশ্চিত হওয়ায় কংগ্রেসের পর্যালোচনা উপেক্ষা করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর মজুদ থেকেই অস্ত্রগুলো সরবরাহ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এ আগ্রাসনে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button