প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি গাছের চারা রোপনের যুগান্তকারী পদক্ষেপটি শুধু কর্মসূচি নয় এটি একটি জাতীয় আন্দোলন

# বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা #
স্টাফ রিপোর্টার ঃ সার্বিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং পরিকল্পিত খুলনা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, খুলনাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন এবং পুরোপুরি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পরিবেশের উন্নয়ন অপরিহার্য। এই লক্ষ্যে পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি সবুজায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর সরকার বছরে অন্তত ৫ কোটি করে আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের একটি যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছেন। একে তিনি কেবল সরকারি কর্মসূচি নয়, বরং একটি জাতীয় আন্দোলন। কেডিএ’র আওতাধীন এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও আবাসিক এলাকা, ধর্মীয় উপাসনালয় প্রাঙ্গন বৃক্ষ রোপন করা হবে।
আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কেডিএ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
কেডিএ স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এসএম শফিকুল আলম মনা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানো উচিত। শুধু চারা রোপণ করলেই হবে না, বরং প্রতিটি চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। খুলনার পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অভিযানের ওপর গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, কেডিএ’র কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও উন্নয়নমূলক যেকোনো পদক্ষেপে স্থানীয় সাংবাদিক, পরিবেশকর্মী, রাজনীতিক ও সর্বস্তরের মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সে লক্ষ্যে আগামীকাল শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে “আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে খুলনা অঞ্চলের জনপ্রতিনিধি, রাজনীতিক, সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন ও গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও নারীনেত্রী, সাবেক জনপ্রতিনিধি ও আগামীতে সম্ভাব্য প্রার্থীবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ওই মতবিনিময় সভায় অংশগ্রহণ করতে অনুরোধ করছি।বৃক্ষরোপনের পর সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত করা হয়।
এসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কণিষ্ঠপুত্র দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন কেডিএ’র প্রধান প্রকৌশলী ও কেডিএ স্কুল এন্ড কলেজের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মোঃ সাবিরুল আলম, কেডিএ স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক শামীমা আখতার, প্রভাষক উত্তম কুমার ঢালী, প্রভাষক মুহাঃ রাজগুল ইসলাম, প্রভাষক ফারহানা ইয়াসমিন, প্রভাষক মো. সাইফুল ইসলাম, প্রভাষক মো. সালাউদ্দিন হাসিব।
কলেজের বৃক্ষরোপণ কর্মসূচির এবছরের প্রতিপাদ্য “ঙহব ঈযরষফ, ঙহব ঞৎবব”। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কেডিএ স্কুল এন্ড কলেজের প্রভাষক মুহাম্মদ রাজগুল ইসলাম। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর কেডিএ’র চেয়ারম্যান মহোদয় কেডিএ স্কুল এন্ড কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন।।



