স্থানীয় সংবাদ

কোবাদক স্টেশনের অভিযানে ১ মৃত হরিণসহ ৬ বস্তা ফাঁদ উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ সুন্দরবনের কোবাদক স্টেশনের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ১ টি মৃত হরিণ সহ ৬ বস্তা হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা পালিয়ে যায়। জানা গেছে গতকাল বুধবার ( ৩ জানুয়ারী) বিকাল ৩ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে স্টেশনের অধিনস্থ টেকের খাল এলাকা হতে এই মৃত হরিণ সহ ফাঁদ উদ্ধার করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এসিএফ এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button