স্থানীয় সংবাদ
বাগেরহাটের চিতলমারীতে সড়কে ঝরল শিশুর প্রাণ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলায় সড়ক দূর্ঘটনায় মোঃ সানজিদ ওরফে বিপু (৬) নামের এক শিশু নিহত ও মোঃ ওছিকুর রহমান (৩০) নামের একজন ভ্যানচালক আহত হয়েছেন। চিতলমারী উপজেলার শিবপুর উত্তরপাড়া এলাকার জনৈক হেমায়েতের দোকানের সামনে পাকা রাস্তার উপর মঙ্গলবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু সানজিদ বিপু উত্তরপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে ও আহত ওছিকুর শিবপুর গ্রামের আনিচুর রহমানের ছেলে। আলু ভর্ত্তি ভ্যানের চাপায় ওই শিশুটি আহত হলে তাকে চিতলমারী হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। চিতলমারী থানার ওসি মোঃ ইকরাম হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় সানজিদ নামে এক শিশু নিহত ও ওছিকুর নামে এক ভ্যানচালক আহত হয়েছে। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



