স্থানীয় সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের শোক বিবৃতি

খবর বিজ্ঞপ্তি : খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য ও খুলনা টাইমস পত্রিকার বার্তা সম্পাদক এসএম নুর হাসান জনি’র ‘মা’ আছিয়া বেগম বুধবার (১৭ জানুয়ারী) সকালে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগতে ছিলেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মীতা জানিয়ে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button