বিনোদন

বড় পর্দায় আসছেন মেহজাবীন

প্রবাহ বিনোদন: বর্তমান সময়ে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চোধুরী। ক্যারিয়ারে দর্শকদের অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয়গুণে কেড়েছেন দর্শকদের নজর। গত শুক্রবার ছিল এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে ঢাকার একটি পাঁচতারা হোটেলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে সিনেমার ঘোষণা দিলেন মেহজাবীন। প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁর সিনেমা। মেহজাবীন চৌধুরীর জন্য এ যেন স্বপ্নের দিনের মতো। সেই সঙ্গে তার দর্শকের জন্যও বড় সংবাদ। এ বছরেই মুক্তি দেওয়া হবে সিনেমা হলে। নিজের প্রথম সিনেমা নিয়ে গণমাধ্যমকে মেহজাবীন চৌধুরী বলেন, জন্মদিনে সিনেমার ঘোষণা, বিষয়টা আমার জন্য খুব স্পেশাল। এতটুকু বলতে পারি, দর্শক এই সিনেমায় ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবেন। এ সময় তিনি আরো বলেন, এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে। ‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন ছাড়াও নাদের চৌধুরী, শাহজাহান স¤্রাট, রিজভী রিজুসহ আরো অনেকে অভিনয় করেছেন। সব ঠিক থাকলে চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button