স্থানীয় সংবাদ

মোরেলগঞ্জে ছুরিকাঘাতে সুপারী বিক্রেতা খুন : ঘাতক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রাস্তায় আল ইমরান খান (২৫) নামের একজন সুপারী বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যারাতে রাস্তায় কথা কাটাকাটির এক পর্যায়ে আহাদ শেখ নামের একজন ইজিবাইক চালক আল- ইমলান কে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আল –ইমরান কে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান খান পার্শবর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরণী পর্ত্তাশী গ্রামের মো. সামাদ খানের ছেলে। স্থানীয়রা জানান. আল ইমরান খান একটি ভ্যানে করে কিছু শুপারি বিক্রির জন্য মোরেলগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। সন্ধা সাড়ে ৭ টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের আমতলা নামক স্থানে ইজিবাইক চালক আহাদ শেখ তার বুকে ছুরিকাঘাত করে। ঘাতক আহাদ শেখ বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন মঙ্গলবার সকালে বলেন, রাস্তায় ছুরিকাঘাতে আহত এক যুবক বাগেরহাট জেলা সদর হাসপাতালে মারা গেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশের একধিক দল পরিদর্শনে যায়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য জোর অভিযান চালিয়ে সকালে উপজেলার ভাটখালী এলাকা থেকে আহাদ শেখ কে গ্রেফতার করা হয়। অপরদিকে, মঙ্গলবার সকালেই বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে আল ইমরানের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button