জাতীয় সংবাদ

ডাস্টবিন থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় একটি ডাস্টবিন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। জানা গেছে, খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় আপন নিবাসের গেটের সামনের ডাস্টবিনে লাশগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খুলশী থানার পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে। খুলশী থানার এসআই গাফফার পারভেজ বলেন, খবর পেয়ে আমরা ডাস্টবিন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছি। নির্দেশনা পেলে ময়নাতদন্ত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button