স্থানীয় সংবাদ

খুলনায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা

খবর বিজ্ঞপ্তি : খুলনার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের পুষ্টিচাল বিষয়ক সচেতনতামূলক সভা মঙ্গলবার (২৪ নভেম্বর)সকাল ১০ টায় খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ শফিউল আলম। বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সহকারী খাদ্য নিয়ন্ত্রক বনি আমিন, সিনিয়ার প্রোগ্রাম পলিসি অফিসার পুষ্টি ইউনিট মো: মাহবুবুর রহমান, মোঃ আল মামুন আজাদ, তাসনিম তাবাসসুম, শরিফুর রহমান, ফুলতলা ও দিঘলিয়ার খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, ডুমুরিয়ার খাদ্য নিয়ন্ত্রক সুলতানা খানম। সভায় উপজেলা খাদ্য পরিদর্শক এবং খাদ্য বান্ধব ডিলার মোল্লা শামসুর রহমান,সাজ্জাদ মোল্লা,এস এম শামসুল আলম,আছাবুর সেখ,আব্দুল করিম সরদারসহ আরো ডিলারগণ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button