স্থানীয় সংবাদ

খুলনায় টার্গেট কিলিংয়ের শিকার হালিম : খালের মৎস ব্যবসা ও ক্ষমতার দাপটের বিরোধে খুন!

# সুরাতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর, পরিবারের আহাজারি
# আইন-শৃৃঙ্খলার চরম অবনতি : নগরজুড়ে নিরাপত্তাহীনতা, উৎকন্ঠা ও আতঙ্ক
# খালের মৎস ব্যবসা ও ক্ষমতার দাপট দেখানোর জেরে হয়তোবা এ টার্গেট কিলিং : পুলিশ

স্টাফ রিপোর্টার : খুলনার ডুমুরিয়া থানাধীন শলূয়া এলাকায় খালের মৎস ব্যবসা ও একটি সন্ত্রাসী গ্রুপকে নিজের শক্ত অবস্থান বা ক্ষমতার দাপট দেখানোর বিরোধের জেরে টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৮ টার ১০ মিনিটের দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন দেয়ানা বাউন্ডারী রোড সংলগ্ন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র পরিত্যক্ত মার্কেটের পূর্বপাশে দুর্বৃত্তদের গুলিতে নিহত শেখ আব্দুল হালিম (৪৫), একটি সূত্রে এমনই তথ্য উঠে এসেছে। পুলিশও ধারনা করছেন, নিহত শেখ আঃ হালিম আড়ংঘাটা থানাধীন শলূয়া এলাকায় একটি মহলের খালের মৎস ব্যবসার সার্বিক বিষয়ে দেখভাল করেন। ধারনা করা হচ্ছে, ওই খালের মৎস ব্যবসার বিরোধের জের ও নিজের শক্ত অবস্থান বা ক্ষমতার দাপট দেখানোর জের ধরে তিনি এ টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন। দুবৃর্ত্তদের গুলিতে নিহত শেখ আঃ হালিম দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ্ রোডের মৃতঃ মোহাম্মাদ আলীর জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমানে তিনি পেশা হিসাবে খালের মৎস ব্যবসা ও দেখভালের সাথে সম্পৃক্ত ছিলেন বলে সূত্রে জানা গেছে। এদিকে, সম্প্রতি সময়ে খুলনার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ গুলো মাথাচাড়া দিয়ে উঠার দরুন, আইন-শৃৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। একই দিনে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় একাধিক গুলির ঘটনায় নতুন করে গোটা নগরীতে নিরাপত্তাহীনতা, উৎকন্ঠা ও অজানা আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে মঙ্গলবার রাতে নগরীর দৌলতপুরে দুবৃর্ত্তদের ছুঁড়াগুলিতে আ’লীগ নেতা ও ব্যবসায়ী হালিম খুনের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করার পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৮ টা ১০ মিনিটের দিকে নিহত শেখ আঃ হালিম নিজের মোটরসাইকেল যোগে দেয়ানা বাউন্ডারী রোড ধরে যাচ্ছিলেন, তার পেছনে দুই আরোহী (যুবক) বসা ছিলেন। অতঃপর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র পরিত্যক্ত মার্কেটের পূর্বপাশে সংলগ্নে মোটরসাইকেল যোগে আসা দু’জন অজ্ঞাত দুর্বৃত্ত প্রথমে তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হালিমসহ পেছনে বসা দুই আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে দুবৃর্ত্তরা কাছে গিয়ে কয়েকটি গুলি ছুঁড়ে। দুবৃর্ত্তদের ছোঁড়া ৪ টি গুলি নিহত হালিমের বুকে ও ডান চোখের নিচে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই দুই যুবকের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুলিবিদ্ধ হালিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওই ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশের উধ্বর্তন কর্মকর্তা, গোয়েন্দা পুলিশ, ক্রাইমসিন ইউনিট ও পিবিআই এর সদস্যবৃন্দসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থল হতে হত্যাকা-ে ব্যবহৃত পিস্তলের গুলির খোসাসহ বিভিন্ন আলামত জব্দ করেন তারা। আলামত, সিসিটিভি ফুটেজ, তথ্য-উপাত্তসহ নানামুখি বিষয়কে সামনে রেখে ইতোমধ্যেই তদন্তের কার্যক্রম শুরু করেছে পুলিশ। একই সাথে খুনের ঘটনায় জড়িতদের শণাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধীক টিম কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বুধবার(২৫ নভেম্বর) দুপুরে প্রাথমিক সুরাতহাল ও ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। একই দিন বাদ আছর কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউট (কৃষি কলেজ) জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা নামাজ শেষে দেয়ানা কবরখানায় দাফন সম্পন্ন হয়। জানাযা নামাজে স্থানীয় এলাকার বাসিন্দাবৃন্দ, বিভিন্ন এলাকা আগত মুসল্লিবৃন্দ, আত্মীয়-স্বজন, পরিবারের সদস্যবৃন্দ, শুভাকাংক্ষিগণ উপস্থিত ছিলেন। নিহত হালিম মত্যুকালে মা, দুই স্ত্রী, দুই পুত্র সন্তান, এক কন্যা সন্তান, ভাইবোনসহ আত্মীয়-স্বজন ও অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত হালিম ব্যক্তিগত জীবনে নানামুখি পেশা ও ব্যবসা সাথে জড়িত ছিলেন। গত ২০২৪ সালের ৫ আগষ্টের পূর্ববর্তী সময়ে আওয়ামীলীগের রাজনীতির সাথেও তিনি জড়িত ছিলেন। বর্তমানে তিনি শলূয়া এলাকায় একটি খালের মৎস ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং ওই খালের দেখভালের সার্বিক দায়িত্বও পালন করতেন। উপরোক্ত বিষয়গুলোকে ঘিরে সম্প্রতি কারো সাথে কোনো শত্রুতা বা দ্বন্দ্ব হয়েছে কিনা, তা তার পরিবারের অজানা। তবে শোকাহত পরিবার পরিকল্পিত এ হত্যাকা- কি কারনে, হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের খুঁজে বের করা, গ্রেপ্তার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দৌলতপুর থানাধীন কেডিএর পরিত্যক্ত মার্কেটের পূর্বপাশে দুর্বৃত্তদের গুলিতে খুন হন শেখ আঃ হালিম নামের এক ব্যক্তি। ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক উর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের একাধীক টিম ঘটনাস্থলে পৌছায় এবং তদন্তের কার্যক্রম শুরু করে এবং একটি টিম খুমেক হাসপাতালে পৌছে নিহতের প্রাথমিক সুরাতহাল সম্পন্ন করে। সর্বশেষ, বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে প্রাথমিক সুরাতহাল ও ময়নাতদন্ত শেষে সকল আইনগত প্রক্রিয়ার কার্যক্রম সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ আরও জানায়, নিহত শেখ আঃ হালিম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের একজন সক্রীয় কর্মী ছিলেন। বর্তমানে তিনি শলূয়া এলাকায় একটি খালের মৎস ব্যবসার সার্বিক বিষয়ে দেখভাল করছেন। ধারনা করা হচ্ছে, ওই খালের মৎস ব্যবসার বিরোধের জেরসহ একটি সন্ত্রাসী গ্রুপকে নিজের দাপট বোঝানোর জের ধরে তিনি এ টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন বলে পুলিশের ধারনা। এছাড়াও খুনের ঘটনাস্থলের আলামত, সিসিটিভি ফুটেজ, তথ্য-উপাত্তসহ নানামুখি বিষয়কে সামনে রেখে ইতোমধ্যেই তদন্তের কার্যক্রম শুরু হয়েছে, খুনের ঘটনায় জড়িতদের শণাক্ত ও গ্রেপ্তারে একাধীক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকা-ের রহস্য উম্মোচন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও নিহতের পরিবারের কাছ থেকে এজাহার পাওয়ার পর পরবর্তী আইগত পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানায় পুলিশ। এদিকে, নিহত হালিম হত্যাকা-ের ঘটনায় নিহতের পরিবার, আত্মীয়-স্বজনসহ সমবয়সী, শুভকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু খবরে স্থানীয় এলাকার মানুষ তার বাড়ীতে ছুটে আসেন। নিহতের বাড়ীতে গিয়ে পরিবারের আহাজারি ও শোকের মাতব দৃশ্যমান হয়। শৈশবকাল হতে পিতাহারা বড় ছেলেকে হারিয়ে বিধবা মা শোকে র্নিবাক, অবুঝ সন্তান, স্ত্রীসহ পরিবারের স্বজনেরা শোকে পাথর ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের আহাজারি ও কান্নাকাটিতে গোটা এলাকার বাতাস ভারি হয়ে ওঠেছে। নিহত হালিমের বড় পুত্র সাব্বির হোসেন রাব্বি প্রতিবেদককে জানান, আব্বুর সাথে শেষ কথা হয়, মঙ্গলবার সন্ধ্যার কিছু সময় পর। ওটাই ছিল আব্বুর সাথে আমার শেষ কথা। এরপর আব্বুর গুলিবিদ্ধের ঘটনা শুনি, পড়ে হাসপাতালে গিয়ে মৃত অবস্তায় দেখতে পায়। আব্বু তার ব্যবসা বা অন্য কোনো ব্যাপারে আমাদের সাথে কিছু বলে না। জানা নেই আব্বুর সাথে কারো কোনো শক্রতা আছে কিন। আব্বু কি এমন অপরাধ করলো যে তাকে এমন নৃশৃংসভাবে গুলি করে মারতে হলো। আজ আমরা পিতা হারা হলাম। আব্বুর খুনিদের সামনে দেখতে চাই। সুষ্ঠু তদন্ত, খুনিদের শণাক্ত ও গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। নিহত হালিমের মা অশ্রুসিক্ত কন্ঠে প্রতিবেদককে জানান, আমার বাবাকে খুনিরা গুলি করে মেরে ফেললো। হালিম আমার প্রথম পুত্র সন্তান, আমার বুকের ধন, খুনিরা আমার একমাত্র ছেলেকে হত্যা করে ওর অবুঝ সন্তানগুলোকে এতিম করলো। ওর স্ত্রী বিধবা হলো, আমাকে সন্তান হারা করলো। আমার ছেলেকে কারা হত্যা করেছে সেটি বেঁচে থেকে দেখে যেতে চাই। এ বিষয়ে খুমেক হাসপাতালে দায়িত্বপালন করা এসআই মো. নাসির জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায়, সেখানে মরদেহের প্রাথমিক সুরাতহাল সম্পন্ন করি। প্রাথমিক সুরাতহালে নিহতের বুকে ৩ টি ও ডানপাশে চোখের নিচে ১ টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সকল আইনগত প্রক্রিয়ার কার্যক্রম সম্পন্ন করে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মোরাদুল ইসলাম জানান, দৌলতপুর থানাধীন কেডিএর পরিত্যক্ত মার্কেটের পূর্বপাশে দুর্বৃত্তরা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ করে, অতঃপর খুমেক হাসপাতালে তার মৃত হয়। ময়নাতদন্তের শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করি। ভিকটিম একটি মহলের আস্থাভাজন হিসাবে খালে মাছের ব্যবসার দেখভাল করতেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই খালের মাছ ব্যবসার বিরোধ ও একটি সন্ত্রাসী গ্রুপকে নিহতের নিজের ক্ষমতার দাপট বোঝানোর জেরে এ হত্যাকা-টি সংগঠিত করতে পারে দৃবৃর্ত্তরা। তদন্তের কার্যক্রম ও আসামী গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের কাছ থেকে এজাহার পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে। এ বিষয়ে কেএমপির গোয়ন্দা শাখার ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি, ডিসি) মো. আহাদুজ্জামান মিয়া প্রতিবেদককে জানান, দৌলতপুর থানা এলাকায় এক ব্যক্তি মঙ্গলবার রাতে দুবৃর্ত্তদের গুলিতে খুন হন। ঘটনাস্থল আমাদের সদস্য পরিদর্শন করে। সিসিটিভি ফুটেজ, আলামতসহ নানামুখি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু করা হয়েছে। হত্যাকা-ের প্রকৃত রহস্য উৎঘটন, জড়িতদের শণাক্ত ও গ্রেপ্তার করে আমরা কাজ করছি। পাশাপাশি খুলনার সার্বিক আইন-শৃৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের একাধীক টিম কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button