আগুন সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

# নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল #
খবর বিজ্ঞপ্তি ঃ পুরনো ফ্যাসিবাদ বাংলাদেশে আর কোনো দিন ফিরতে পারবে না উল্লেখ করে সদর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দরা বলেন, নতুন ফ্যাসিবাদের জন্মও হতে পারবে না। ছাত্র-জনতার বিপ্লব হয়েছে ফ্যাসিবাদকে চিরতরে উৎখাতে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর খানজাহান আলী রোডস্থ (পিটিআই মোড়) ২৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ে সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামীলীগ ও তাদের সহযোগিদের সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপু’র সভাপতিত্বে সভায় বক্তরা হুশিয়ারী উল্লেখ করে আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকারকে গণপ্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ভারতে আশ্রয় নেয়া স্বেরাচার হাসিনা ও নেতাকর্মীরা সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আগুন সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্যের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তাদের এসব অগ্নিসন্ত্রাস চলতে দেওয়া হবে না। জনগনকে সঙ্গে নিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন মেহেদী হাসান দিপু, ইশহাক তালুকদার, হাসান মেহেদী রিজভী, নিয়াজ আহমেদ তুহিন, রবিউল ইসলাম রবি, আব্দুল জব্বার, মেশকাত আলী, এইচএম আসলাম, আলম হাওলাদার, রিয়াজুর রহমান, জাকারিয়া লিটন, মোহাম্মদ আলী, সমির কুমার সাহা, শাহাবুদ্দিন আহমেদ, আবু তালেব, কামরুজ্জামান টুকু, সেলিম বড় মিয়া, অহিদুর রহমান বাবু, ডা. ফারুক, হুমায়ুন কবির, শহিদুল ইসলাম লিটন, খান রাজিব, কামরুল আলম খোকন, তালেব মোল্লা, তৈয়েবুর রহমান তপু, ইয়াকুব আলী বাহার, হাবিবুর রহমান, ফিরোজ আহমেদ, মামুন রহমান, টিপু হাওলাদার, ইউনুচ শেখ, লতিফ ওস্তাদ, আব্দুল মান্নান, নিয়ামত আলী শিকদার, ফজলে রাব্বি রুবেল, এজাজ মোল্লা, শফিউদ্দিন আহমেদ, হারুন হেলাল, আরিফ হোসেন প্রমুখ।



