ভারতের দিল্লিতে হত্যা মামলায় দন্ডিত বাগেরহাটের বাদল ফরাজি কে ৪ সপ্তাহের প্যারোলে মুক্তি : মা চায় ছেলের স্থায়ী মুক্তি

বাগেরহাট প্রতিনিধি ঃ নামের মিল থাকায় ভারতের দিল্লিতে হত্যা মামলায় দ-িত বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি ৪ সপ্তাহের জন্য জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তির পর কঠোর নিরাপত্তার মধ্যে তার গ্রামের বাড়ি মোংলা পৌরসভার কুমারখালীর উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ। ১৮ বছর পর বাদল তার নিজ বাড়িতে পৌছালে তার পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন। তবে এই প্যারোলে মুক্তিতে খুশি হতে পারেনি পরিবার। তার স্থায়ী মুক্তির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি তার মা সহ পরিবারের। এরআগে বাদলকে এদিন সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। বেলা ২ টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় প্রিজন ভ্যানে করে বাগেরহাট জেলা কারাগারে আসে বাদল ফরাজী। বাদলের মা শেফালী বেগম বলেন, আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই যেন আমার ছেলে সারা জীবন আমার সঙ্গে থাকতে পারে এই ব্যবস্থা চাই সরকারের কাছে। ওর বাবা মারা গেছে আমি মৃত্যুর পথে লড়াই করতেছি কখন মারা যায় বলতে পারিনা আমার ছেলেটাকে কাছে রেখে আমি মরতে চাই। বাদলের বড় বোন বলেন,আমরা সরকারের কাছে দাবি করি এইটাই যে আমার ভাইকে স্থায়ী মুক্তির ব্যবস্থা করুক। আমরা তো চাই না যে আমার ভাই এখনো জেগে থাকুক আপনারা সারা মিডিয়া বা সারাদেশ বা সারা দেশের মানুষ জানে যে আমার ভাই অপরাধী না, নির্দোষ আমার ভাই। নির্দোষ এটা সবাই জানে কিন্তু এরপরও আমার ভাই যে কোন কারণে জড়িয়ে গিয়েছে ফেঁসে গিয়েছে তার সকল ডকুমেন্ট থাকা সত্ত্বেও সে আজ ও বাইরে আসতে পারে নাই সে এদেশে আসছিল অনেক আশা নিয়ে বন্দী বিনিময় চুক্তির আওতায় ।এজন্য আসছে যে আমি আমার দেশ আমার দেশের মানুষ আমার কষ্টটা বুঝবে। সে কিন্তু ওই দেশের জেলে অনেক লেখাপড়া করছে অনেক কিছু আপনারা জানেন সবকিছু তারপরেও এই দেশে অনেক বুক ভরা আশা নিয়ে আসছিল। কিন্তু সেই বুক ভরা আশা তার শুধু আশাই রয়ে গেছে পূরণ হয় নাই। আরো কষ্ট বেড়েছে কারণ ৫ই আগস্টেও যখন অনেক অগণিত লোক ছেড়েছে তখনো আমরা আশাবাদী ছিলাম যে আমার ভাই মনে হয় এইবার আসবে কিন্তু আসে নাই। জেলের ভিতর থাকছে এখন আবার এক মাসের জন্য আসতেছে। এখন এটা কিভাবে মেনে নিব বলতে পারতেছি না এক মাসের পরে আবার সে চলে যাবে কিন্তু আমরা তো চাই স্থায়ীভাবে সে আসুক। আমাদের দাবি সরকারের কাছে ২০০৮ সালে ভাই ভারতে গেছে তাজমহল দেখতে । যাওয়ার পরে ওই নামে মিল থাকায় সে ওই লোক ছিল বাদল সিং আর আমার ভাই হচ্ছে বাদল ফরাজী তখন সে বাংলা ছাড়া আর কোন কিছুই জানতো না অষ্টম শ্রেণীতে পড়তো সে তো আর কিছু জানতো না এই জন্য কিছু আর ইংলিশে বলতে পারে নাই এখন তো আমার ভাই লেখাপড়া করছে অনেক কিছু বলতে পারে ইংলিশ হিন্দি বলতে পারে তখন পারতো না তাই দুর্ভাগ্য হয়ে গেছে । বাদল ফরাজীর ছেলেবেলার শিক্ষা প্রতিষ্ঠান মোংলা সরকারি টিএ ফারুক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার মো. জিয়াদ হোসেন বলেন মূলত বাদল ফরাজী এই প্রতিষ্ঠানের ই একজন মেধাবী স্টুডেন্ট ছিল আমার এখানে থাকা অবস্থায় তার রেজাল্ট ভালো এবং স্কুলের যে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমার জানামতে সে কোন অসামাজিক কাজকর্মের মধ্যে ছিল না এবং একটি ভদ্র ছেলে ছিল এবং এই প্রতিষ্ঠানের পাশেই তার বাসা তাই আমি সার্বক্ষণিক তাকে চিনতাম আমি তার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য বা খারাপ আচরণ আমার চোখে পরিলক্ষিত হয়নি । পরবর্তীতে শুনলাম যে ভারতে তাজমহল দেখতে গিয়ে সেখানে একটা অন্যায় স্বীকার হয়েছে এটা আসলে দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক কেননা একজন ভালো ছেলে এখানে ভালো ছিল সে আজকে হঠাৎ করে কিভাবে পরিবর্তন হয় সেটি আমার জানা নেই। এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ভারত বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় কাশিমপুর কারাগারে আটক দুইজন বন্দি জনাব সাহেদুল আফজাল এবং বাদল ফরাজী তাদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট গাজীপুর কর্তৃক ৪ সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছে। তারা বাগেরহাটের বাসিন্দা বলে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠিয়ে এখান থেকে প্যারোলের মুক্তির শর্তে তাদের নিরাপত্তার জন্য পুলিশ সর্বোত্তম ব্যবস্থা নেবে এবং পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে এবং প্যারোলের যে সকল শর্ত আছে সে সকল শর্ত পরিপালনে তারা এই প্যারোলের মুক্তিটি ভোগ করবেন। সুত্রমতে , নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়েছিলেন বাদল ফরাজি। ওই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছিল। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এর পর থেকে বাংলাদেশের কারাগারে বন্দী আছেন বাদল ফরাজি।



