খুলনায় মানবপাচার ও অভিবাসনবিষয়ক প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে সাংবাদিকদের কর্মশালা

স্টাফ রিপোর্টার : খুলনা ও সাতক্ষীরার সাংবাদিকদের জন্য মানবপাচার (টিআইপি) ও অভিবাসনবিষয়ক প্রতিবেদন তৈরির কৌশল এবং ভুক্তভোগীদের গল্প নৈতিকভাবে উপস্থাপনের ওপর দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় খুলনার হোটেল ওয়েস্টার্ন ইন-এ এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং রূপান্তরের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে কর্মশালায় পরিচালনা করেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর হাসান মাসুদ। এতে বক্তব্য দেন উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নাজমুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসনুন হক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুখ আহম্মেদ, কারি তাসের প্রজেক্ট ম্যানেজার প্রভাস চন্দ্র বিশ্বাস, রূপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল এবং খুলনার মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক মোস্তফা জামাল পাপলুসহ অনেকে। কর্মশালায় খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এতে মানবপাচার ও অভিবাসনসংক্রান্ত সংবেদনশীল প্রতিবেদন তৈরির কৌশল এবং ভুক্তভোগীদের পরিচয়, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।



