জাতীয় সংবাদ

আজিজের বিরুদ্ধে ব্যবস্থা মার্কিন ভিসা নীতির প্রয়োগ নয় : কাদের

প্রবাহ রিপোর্ট : সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তা দেশটির ভিসা নীতির প্রয়োগ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কির্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের আওতায়। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button