সুপার ওভার নিয়েও পারলো না ওমান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার ভোরে তৃতীয় ম্যাচে ওমানকে সুপার ওভারে হারিয়েছে নামিবিয়া। রুবেন ট্রাম্পেলম্যান ও ডেভিড ভিসার বোলিং নৈপূণ্যে ওমানকে ১০৯ রানে বেঁধে ফেলে। ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভারের নাটকীতায় ম্যাচ টাই হয়। এর আগে টস জিতে ওমানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওমান। প্রথম দুই বলে দুই উইকেট তলে নেন রুবেন ট্রাম্পেলম্যান। শূণ্য রানে ফেরান ওপেনার কাশ্যপ প্রজাপতি ও অধিনায়ক আকিব ইলিয়াসকে। ইনিংসের তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে এবার তুলে নেন নাসিম খুশির উইকেট। ১০ রানে তিন উইকেট হারিয়ে খাদের কিনারায় থাকা ওমান চতুর্থ উইকেট যখন হারায় তখন দলীয় স্কোর ৩৭। এবার জিসান মাকসুদকে সাজঘরের পথ দেখান বেনার্ড স্কোলটজ। ডেভিড ভিসার তিন উইকেট ও অধিনায়ক এরাসমাসের এরপর দুই উইকেটে ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১০৯ রানে আটকে যায় ওমান। ওমানের হয়ে ৩৯ বলে ৩৪ রান করেন খালিদ কাইল ও ২০ বলে ২২ রান আসে জিসান মাকসুদের ব্যাট থেকে। নামিবিয়ার হয়ে ২১রান দিয়ে চার উইকেট নেন রুবেন ট্রাম্পেলম্যান ২৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেন ডেভিড ভিসা। এ ছাড়া দুইটি উইকেট নেন অধিনায়ক এরাসমাস। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারের নাটকিয়তায় নামিবিয়াও ৬ উইকেট হারিয়ে ঠিক ১০৯ রানেই আটকে যায়। ৪৮বলে ৪৫ রান করেন ইয়ান ফ্রাইলিঙ্ক। নিকো ডেভিনের ব্যাট থেকে আসে ৩১ বলে ২৪ রান। ওমানের হয়ে মেহরান খান রান দিয়ে নেন তিন উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নেন বিলাল খান, আয়ান খান ও অধিনায়ক আকিব ইলিয়াস। নামিবিয়াকে একই রানে ওমান আটকে দিলে সুপার ওভারে গড়ায় ম্যাচটি। তবে সুপার ওভারে এসে লড়াইটা ফের জমিয়ে তুলতে পারেনি ওমান। নামিবিয়ার ২১ রানের জবাবে ১০ রানেই থেমেছে তারা। এতে নাটকীয়তা শেষে জয় নিয়েই মাঠ ছেড়েছে নামিবিয়ানরা।
সংক্ষিপ্ত স্কোর:
ওমান: ১৯.৪ ওভারে ১০৯ (খালিদ কাইল ৩৪, জিসান মাকসুদ ২২;রুবেন ট্রাম্পেলম্যান ৪/২১, ডেভিড ভিসা ৩/২৮, এরাসমাস ২/২০)
নামিবিয়া: ১৭.৪ ওভারে ১৯৭/৫ ( ইয়ান ফ্রাইলিঙ্ক ৪৫, নিকো ডেভিন ২৪; মেহরান খান ৩/৭, বিলাল খান ১/২৫, আকিব ইলিয়াস ১/১৭)
ফলাফল: ম্যাচ টাই। সুপার ওভারে নামিবিয়া জয়ী।



