স্থানীয় সংবাদ

বিছানার নিচে রিভলবার-গুলি, নগরীতে রফিক বাহিনীর দুই সহযোগী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীতে বাসার শয়নকক্ষের বিছানার নিচ থেকে একটি রিভলবার ও ৪১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রফিক বাহিনীর দুই সক্রিয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑমো. সালাউদ্দিন আহমেদ (২৯) ও আবিদ হাসান রানা (৩৮)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় দুপুর সোয়া ১২টার দিকে খুলনা সদর থানায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল লবণচরা থানার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালায়। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে আবিদ হাসান রানার বাসার শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় বিছানার নিচ থেকে একটি রিভলবার ও বিভিন্ন ধরনের ৪১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি রিভলবারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ এবং ২৪টি শর্টগানের তাজা কার্তুজ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন খুলনা অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রফিক বাহিনীর সক্রিয় সহযোগী বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকা- পরিচালনার উদ্দেশ্যে সহযোগীদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় খুলনা সদর থানায় সংশ্লিষ্ট অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button