বিনোদন

ব্র্যান্ড প্রোমোটার হতে চান ফারিয়া শাহরিন

প্রবাহ বিনোদন: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী। নিজের ভালো লাগা-মন্দ লাগার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সদ্যই মা হওয়ার সুসংবাদ জানিয়েছেন ভক্তদের। এবার জানালেন নিজের ক্যারিয়ার নিয়ে কিছু ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভিন্ন ভিন্ন ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনার কথা জানান ফারিয়া। তিনি জানান, বেকার থেকে অভিনেত্রী বুঝেছেন, আয় না করলে অসহ্য লাগে তার। তাই অভিনয় ছেড়ে ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছে পোষণ করেন তিনি। গত বুধবার রাতে নিজের ফেসবুকে পাঠকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘আমার খুব ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছে হয়েছে। এই প্রফেশনটা খুব লোভনীয় মনে হয়। বাসায় বসে টাকা আয়, কী মজা! হ্যাঁ, কষ্টও আছে, যারা একদিনে অনেকগুলো লাইভ করেন, তাদের কষ্টও হয়। কিন্তু চিন্তা করে দেখলাম, বাচ্চাকাচ্চা যদি পালা লাগে, বাসায় রেখে কীভাবে শুটিং করব? বাচ্চাও মাকে ছাড়া কীভাবে থাকবে? বেকারও বসে থাকতে ইচ্ছে করবে না। অনেক দিন বেকার থেকে বুঝলাম, আয় না করলে অসহ্য লাগে। তাই কয়েক দিন ব্র্যান্ড প্রোমোশন করে দেখি, পারি কি না, পারলে তো এটাই করব ঠিক করেছি। আর না পারলে তো শেষে গোল্লা, টাটা বাই বাই! ক্যারিয়ার প্রসঙ্গে এর আগেও সামাজিক মাধ্যমে ফারিয়া বলেছিলেন, ‘ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।’ ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। এরপর থেকে লম্বা সময় ধরে ছোট পর্দায় নিজের অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন ফারিয়া। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্র দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন ফারিয়া। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি তার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button