স্থানীয় সংবাদ

তালায় তীব্র গরমে অচেতন হয়ে ৪ শিক্ষার্থী হাসপাতালে

তালা প্রতিনিধি ঃ তীব্র গরমের মধ্যে তালা সদর ইউনিয়নে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে অংশগ্রহন করে ২শিশু ছাত্রী অসুস্থ্য হয়ে হাসপাতালর ভর্তি হয়। এঘটনায় অভিভাবকদের তোপের মুখে পড়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগন। ঘটনা ঘটেছে মঙ্গলবার (১১ জুন) দুপুরে তালা সদরে।
সূত্রে জানাগেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে তালা উপজেলার ১২টি ইউনিয়ব্যপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার তালা বি.দে হাই স্কুলের পুরাতন খেলার মাঠে তালা সদর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যেপ্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে ডাঙ্গানলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আটারই-বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে খেলা অনুষ্ঠিত হয়। এই দুই বিদ্যালয়ের মাঝে খেলা শেষ হবার সাথে সাথে আটারই-বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির দুই শিশু ছাত্রী জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে যায়। এসময় শিক্ষকরা তাদের উদ্ধার করে দ্রুত তালা হাসপাতালে ভর্তি করে। ডাক্তারদের তৎক্ষনাত অক্সিজেন সহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে শিশু ছাত্রীরা ধিরে ধিরে সুস্থ হতে থাকে। তীব্র রোদ আর প্রচন্ড গরমের মাঝে ফুটবল খেলায় অংশ নেয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে দাবী করে ক্ষুব্ধ অভিভাবকরা শিক্ষকদের উপর চড়াও হয়ে ওঠে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ হোসেন জানান, এই অসহনীয় গরমের মধ্যে বাচ্চাদের নিয়ে ফুটবল খেলায় অংশগ্রহনের কোনও ইচ্ছা ছিলনা। তারপরও উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে খেলায় অংশ নিয়ে দু’টি শিশুর জীবন ঝুকির মধ্যে পড়ে। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক এই তীব্র গরমের মধ্যে ফুটবল টুর্নামেন্ট আয়োজনে ক্ষোভ প্রকাশ করে বর্ষা মৌসুমে বা শীতের শেষ সময়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দাবী জানিয়েছেন। এব্যপারে তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম বলেন, এই গরমের মধ্যে টুর্নামেন্ট চালানোর ইচ্ছে ছিলনা। কিন্তু কিছুই করার নেই, এটা ঢাকার নির্দেশ। এব্যপারে তালা সদর ইউপি চেয়ারম্যান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সরদার জাকির হোসেন বলেন, সকালে টুনৃামেন্ট উদ্বোধন করে চলে এসেছিলাম। অসুস্থতার বিষয়টি আমার জানা নেই। তবে, বিকালে ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ছেলেদের অনুষ্ঠিত হলেও অসুস্থতার জন্য মেয়েদের খেলা বাতিল করা হয়েছে বলে শিক্ষকরা জানিয়েছিল।
এদিকে, একই দিন তীব্র গরমের কারনে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের এক ছাত্রী এবং তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের এক ছাত্র ক্লাসের মধ্যে অচেতন হয়ে পড়ে। পরে তাদের তালা হাসপাতালে ভর্তি করে প্রতিষ্ঠানের শিক্ষকরা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button