নগরীতে গাঁজা ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- কৃষ্ণনগর হাসনাবাদ লবণচরার মনির খাঁর ছেলে হাফিজুল খাঁ(২১), রায়ের মহলের মৃত: আফজাল শেখের ছেলে মোঃ আক্কাস শেখ(৪০), হার্ডবোর্ড মিল গেটের মৃত: জাহিদ হোসেন ঝন্টুর ছেলে মোঃ আলমগীর হোসেন(২৮), মানিকতলা মহেশ্বরপাশার নজরুল হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার(২১), বামনডাঙ্গা রংপুর আড়ংঘাটার মৃত: কালীপদ দাসের ছেলে কিশোর দাস(৫০), জলমার কওছার ঢালীর ছেলে মোঃ হানিফ ঢালী(২৯), অভয়নগর নাওলীর ইকরাম শেখের ছেলে মোঃ রুবেল শেখ(৪০), দাসপাড়া বড় বয়রার মৃত: ঠাকুর দাসের ছেলে স্বপন কুমার দাস(৬০), গিলাতলার শেখ আমিরুল ইসলামের ছেলে মোঃ শাহরিয়ার ইসলাম(২১)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১ কেজি ৩১০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৯ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।



