জাতীয় সংবাদ

করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

প্রবাহ রিপোর্ট : দেশে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪৯৮ জন মৃত্যু হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫০ শতাংশ। তথ্যবিবরণীতে বলা হয়, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৮ হাজার ৪৭১ জন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button