উন্নয়ন মূলক কাজে অনিয়ম : আইনানুগ ব্যবস্থা নিন

সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়মের অভিযোগ অধিকাংশ জায়গায় পাওয়া যাচ্ছে। সরকার বিপুল পরিমাণে বরাদ্দ করেন দেশের উন্নয়নের স্বার্থে। কিন্তু তা লুটে নিচ্ছে দুর্নীতিবাজরা। এমন অরহরোহর ঘটনা ঘটেই চলেছে। নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু সংশ্লিষ্টদের পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, দুর্নীতি আর সীমাহীন অনিয়মে এসব প্রকল্প ভেস্তে যেতে বসেছে। কয়েকশ’ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প স্থানীয়দের সুবিধার পরিবর্তে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এসব প্রকল্প জনতার কোনোই কাজে আসছে না। প্রকল্পগুলো কেন ও কার স্বার্থে নেয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। জেলার মহাদেবপুর, পতœীতলা ও ধামইরহাট উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদী ড্রেজিং, বাঁধ সংস্কার ও তীর প্রতিরক্ষার তিনটি প্রকল্পে পানি উন্নয়ন বোর্ড একশ’ ৮৯ কোটি টাকা বরাদ্দ করে। শতকরা ১০ ভাগ কম মূল্যে টেন্ডারে এটির ওয়ার্ক অর্ডার দেয়া হয়। ২০২০ সালের ১ জুলাই প্রকল্পের কাজ শুরু হয়ে গত বছর ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হলেও এখনও এর কাজ শেষ হয়নি। প্রকল্পের আওতায় ধামইরহাট উপজেলার শিমুলতলী থেকে মহাদেবপুর উপজেলার কালনা ব্রিজ পর্যন্ত মোট ২৭ কিলোমিটার নদী ড্রেজিং করা হয়। ড্রেজিংয়ের ফলে নদীর ডুবোচর বিলুপ্ত, নদীভাঙন থেকে রক্ষা, নদীর গতিপথ পরিবর্তন বন্ধ হওয়া সংক্রান্ত ভাঙন রোধ, নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি, নাব্যতা বৃদ্ধি, কৃষি সেচের আওতা বাড়া, পানি ডিসচার্জ ক্যাপাসিটি বাড়া, এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষা হওয়ার মধ্য দিয়ে সাগর বিপ্লব সংঘটিত হওয়া প্রকল্পের লক্ষ্য ছিল। কিন্তু প্রকল্পের কাজ এতই নি¤œমানের করা হয়েছে যে, এসব কোনোটিরই বাস্তবায়ন হয়নি। ড্রেজিং কাজ নামমাত্র করায় নদীর পানি প্রবাহ বাড়েনি। বরং এই নদী এখনও আগের মতই শুকিয়ে রয়েছে। শুষ্ক মৌসুমে পুরো নদী জুড়ে পানির বদলে বালি আর মাটি দেখা যায়। স্থানীয়দের অভিযোগ এটি একটি লোক দেখানো প্রকল্প। তাহলে প্রশ্ন থাকতেই পারে যে দীর্ঘদিনের এই প্রকল্প গুলো কাজে না আসা সত্ত্বেও সরকারি নির্ধারিত কর্তৃপক্ষ এই কাজের তদারকি করে নাই কেনো? সরকারি জনগণের বরাদ্দের টাকা কেনো দুর্নীতিবাজদের পকেটে ঢুকবে। এর জবাব কে দিবে? সরকার এসব অনৈতিক কর্মকা-ের সাথে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা না করলে দেশের উন্নয়ন কোনো দিনও হবে না। তাই যত দ্রুত সম্ভব এদের দরে আইনি পদক্ষেপ নিন। পাশাপাশি আগামীতেও যেন এমন দুর্নীতি মূলক কর্মকা-ের সাথে কেউ জড়াতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উন্নয়নমূলক কাজে দুর্নীতি মুক্ত কাজ উপহার দিন, বিনিময়ে জনগণের সমর্থন নিন।
